ব্লকচেইন অলিম্পিয়াডে সিলভারসহ ৪ পদক জয় বাংলাদেশের
হংকংয়ের বাইরে প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্লকচেইন অলিম্পিয়াডে সিলভারসহ ৪টি পুরস্কার জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
যদিও আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসির ব্লকচেইন সমাধান দিয়ে এবারের ব্লকচেইন অলিম্পিয়াডে গোল্ড মেডেল জয় করে নিয়েছে হংকং এর হেল্প প্রুফ।
তবে ফিনটেকে অনবদ্য ব্লকচেইন মডেল দিয়ে সিলভার মেডেল জিতেছে বাংলাদেশের হোপফুলি হাইপোথিক্যালি- থিওরিটিক্যালি দল। এই দলের সদস্যরা হলেন - ফাহিম মোর্শেদ, তাসমিন ইসলাম, আফফাহুল ইসলাম এবং অনিরুদ্ধ গাঙ্গুলি।
অপরদিকে সাপ্লাচেইনে টেকসই ব্লকচেইন মডেল দিয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছে ভিয়েতনামের ভিফা চেইন।
এবারের আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রোটোটাইপ বিন্যাসে ফিনটেক ক্যাটাগরিকে বিশ্বসেবার হয়েছে বাংলাদেশের ডিইউ নিমবাস। এই দলের বিজয়ীরা হলেন তাহলিল, আতিকুর রহমান, মৃধা মুহাম্মাদ নাফিস ফুয়াদ এবং মুহাম্মাদ সরওয়ার্দী।
থিম বিন্যাসে ই-গভঃ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে রকেট বাংলাদেশ। এই দলের সদস্যরা হলেন- নাভিদ কবির, আদনান ফারুক, তাহসিনুর রহমান ও বাহাউদ্দিন খান সায়েম।
এছাড়াও ডক্যুমেন্ট অথেন্টিকেশন ক্যাটাগরিতে সেরা হয়েছে স্বাগতিক দেশের দল ব্রোগ্রামারস। সাদিয়া, আতাউর, মাহবুব এলাহি ও শান্ত।
এই প্রতিযোগিতায় ফিনট্যাক ক্যাটাগরিতে হংকং এর দল ফিডেলো, হেলথটেক ক্যাটাগরিতে ভিয়েতনামের দল লাইফলিঙ্ক, আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসি ক্যাটাগরিতে ভিয়েতনামের কিডক্যাট, এ্যডুটেক ক্যাটাগরিতে ফিলিপিনের দল আদারনা,সাপ্লাই চেইন ক্যাটাগরিতে হংকং এর টুলাক্স।
তিনদিনের অলিম্পিয়াড শেখে রবিবার রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিজয়ীদের হাতে পুরস্কার ও মডেল তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানস্থলে আরো উপস্থিত ছিলেন- মহা হিসাব নিরীক্ষক মুহাম্মাদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ এর চেয়ারম্যান হাবিবুল্লাহ এন করিম।